| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি আসছে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৭ ০৯:৩৪:০২
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি আসছে

নিজস্ব প্রতিবেদক: আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন সরকারি দিবসের ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মোট ২৩ দিন বন্ধ থাকবে। ফলে এই দুই মাসে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে মাত্র ৩৮ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসে মোট ১২ দিন এবং সেপ্টেম্বরে ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

দুই মাসে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে ১৭ দিন। এছাড়া বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষে আরও ৬ দিনের সরকারি ছুটি থাকবে।

আগস্ট শুরু হওয়ার আগেই ২৯ জুলাই (বুধবার) আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিন সাধারণ ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার ক্লাস হলেও এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

আগস্ট মাস শুরু হবে ১ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটির মাধ্যমে। এ মাসে মোট ৯ দিনের সাপ্তাহিক ছুটি ছাড়াও জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আরও তিনদিন ছুটি থাকবে। সব মিলিয়ে আগস্টে ১২ দিন ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।

সেপ্টেম্বর মাসেও সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে ৩ দিনের সরকারি ছুটি রয়েছে। ফলে এ মাসে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে ১৯ দিন।

শিক্ষাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাৎসরিক ছুটির তালিকার বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত ছুটি ঘোষণা করতে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...