এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন দেশের প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী। ফলাফল ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎকণ্ঠা থাকলেও অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শিগগিরই। শিক্ষা বোর্ডগুলো চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ করেছে।
যদিও ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, প্রথমে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমানে ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, ২৭ জুলাই ‘নতুন কুঁড়ি ক্রীড়া’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যস্ত থাকবেন। এছাড়া ৩১ জুলাই সাপ্তাহিক ছুটি হওয়ায় ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের কথা থাকলেও এবার সেই সময়সীমা অতিক্রম করেছে। তবে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এবং আনুষ্ঠানিক ঘোষণা এলেই ফল প্রকাশ করা হবে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- আবারও বাড়ল সিগারেটের দাম
- ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- টাকা ছাপতে এক বছরে বাংলাদেশ ব্যাংকের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
