এসএসসির ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই: ঘরে বসেই যেভাবে দেখবেন
শিক্ষা প্রতিবেদক: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের জন্য অধীর অপেক্ষায় দিন গুনছে দেশের সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী। পরীক্ষা শেষের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় সন্তানদের ফলাফল নিয়ে অভিভাবকদের মধ্যেও বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। তবে এই অপেক্ষার প্রহর খুব বেশি দীর্ঘ হচ্ছে না–চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জুলাই প্রকাশিত হতে পারে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল সম্পূর্ণ প্রস্তুত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। ফলাফল প্রস্তুতের পর সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট দিনে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘আমরা ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। এখন ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে ফল প্রস্তুত করে ফেলব। এরপর শিক্ষা মন্ত্রণালয় যেদিন নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, ২৮ জুলাইয়ের মধ্যে বোর্ডগুলো ফল তৈরিতে সফল হলে চলতি মাসেই ফল দেয়া সম্ভব। সে ক্ষেত্রে ৩০ জুলাই ফলাফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি। উল্লেখ্য, গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। গত ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান থাকলেও এ বছর নির্ধারিত সময় পার হয়ে গেছে।ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অত্যন্ত সহজে ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে তা সংগ্রহ করতে পারবেন। নিচে ফলাফল দেখার নিয়মগুলো বিস্তারিত তুলে ধরা হলো:
১. ওয়েবসাইটের মাধ্যমে (মার্কশিটসহ)
শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে প্রথমে শিক্ষা বোর্ডের মূল ফলাফল দেখার সাইট educationboardresults.gov.bd অথবা eboardresults.com ভিজিট করতে হবে। এরপর পরীক্ষা বা এক্সামিনেশন অপশন থেকে এসএসসি বা দাখিল সিলেক্ট করতে হবে। পরীক্ষার বছর হিসেবে ২০২৬ নির্বাচন করতে হবে। এরপর আপনার সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সিলেক্ট করে নির্ধারিত ঘরে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে। সবশেষে একটি ছোট সিকিউরিটি ক্যাপচা কোড বা গণিত সমাধান করে সাবমিট বাটনে ক্লিক করলেই মার্কশিটসহ সম্পূর্ণ ফলাফল স্ক্রিনে চলে আসবে।
২. মোবাইলে এসএমএস এর মাধ্যমে
কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশন থেকে খুব দ্রুত ফলাফল জানা সম্ভব। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের অক্ষরে টাইপ করতে হবে: SSC লিখে একটি স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে, এরপর আরেকটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর ২০২৬ লিখতে হবে। এরপর মেসেজটি পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণস্বরূপ: ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল যদি ১২৩৪৫৬ হয়, তবে তাকে লিখতে হবে SSC DHA 123456 2026 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি মেসেজে জিপিএসহ ফলাফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষা বোর্ডগুলোর প্রথম তিন অক্ষরের কোড হলো—ঢাকা (DHA), কুমিল্লা (COM), চট্টগ্রাম (CHI), রাজশাহী (RAJ), যশোর (JES), বরিশাল (BAR), সিলেট (SYL), দিনাজপুর (DIN), ময়মনসিংহ (MYM)। এছাড়া মাদ্রাসা বোর্ডের জন্য MAD এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC লিখতে হবে।
একক্লিকে ফলাফল পেতে এখানে ক্লিক করুন-
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- দ্রুতই পে-স্কেলের গেজেট, প্রজ্ঞাপন এখন আইন মন্ত্রণালয়ে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
