| ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

আশা ইসলাম

সিনিয়র রিপোর্টার

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ও যেভাবে ঘরে বসে দেখবেন রেজাল্ট

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৬ ০৮:৫৯:৫৮
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ও যেভাবে ঘরে বসে দেখবেন রেজাল্ট

শিক্ষা প্রতিবেদক: দেশের লাখো শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। গত ২০ জুলাই ফলাফল প্রকাশের কথা থাকলেও দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ফলাফল তৈরির কাজ কিছুটা পিছিয়ে গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান জানিয়েছেন, বোর্ডগুলো আগামী ২৮ বা ২৯ জুলাইয়ের মধ্যে ফলাফল চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদনের পর ফলাফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে। তবে ধারণা করা হচ্ছে, আগামী ২৮ জুলাইয়ের পর যেকোনো দিন ফলাফল একযোগে প্রকাশ করা হবে।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অত্যন্ত সহজে ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে তা সংগ্রহ করতে পারবেন। নিচে ফলাফল দেখার নিয়মগুলো বিস্তারিত তুলে ধরা হলো:

১. ওয়েবসাইটের মাধ্যমে (মার্কশিটসহ)

শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে প্রথমে শিক্ষা বোর্ডের মূল ফলাফল দেখার সাইট educationboardresults.gov.bd অথবা eboardresults.com ভিজিট করতে হবে। এরপর পরীক্ষা বা এক্সামিনেশন অপশন থেকে এসএসসি বা দাখিল সিলেক্ট করতে হবে। পরীক্ষার বছর হিসেবে ২০২৬ নির্বাচন করতে হবে। এরপর আপনার সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সিলেক্ট করে নির্ধারিত ঘরে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে। সবশেষে একটি ছোট সিকিউরিটি ক্যাপচা কোড বা গণিত সমাধান করে সাবমিট বাটনে ক্লিক করলেই মার্কশিটসহ সম্পূর্ণ ফলাফল স্ক্রিনে চলে আসবে।

২. মোবাইলে এসএমএস এর মাধ্যমে

কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশন থেকে খুব দ্রুত ফলাফল জানা সম্ভব। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের অক্ষরে টাইপ করতে হবে: SSC লিখে একটি স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে, এরপর আরেকটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর ২০২৬ লিখতে হবে। এরপর মেসেজটি পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণস্বরূপ: ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল যদি ১২৩৪৫৬ হয়, তবে তাকে লিখতে হবে SSC DHA 123456 2026 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি মেসেজে জিপিএসহ ফলাফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা বোর্ডগুলোর প্রথম তিন অক্ষরের কোড হলো—ঢাকা (DHA), কুমিল্লা (COM), চট্টগ্রাম (CHI), রাজশাহী (RAJ), যশোর (JES), বরিশাল (BAR), সিলেট (SYL), দিনাজপুর (DIN), ময়মনসিংহ (MYM)। এছাড়া মাদ্রাসা বোর্ডের জন্য MAD এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC লিখতে হবে।

একক্লিকে ফলাফল পেতে এখানে ক্লিক করুন-

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...