এসএসসি পরিক্ষার ফলাফল ২০২৬, এসএমএস ও অনলাইনে রেজাল্ট দেখুন একক্লিকে
নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন দেশের প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী ও তাদের অভিভাবক। আগে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে সেই সূচিতে পরিবর্তন এসেছে। ফলে নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছে সবাই।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পূর্বনির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হয়নি। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন মিললেই একযোগে ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং পরে নির্ধারিত সময়ের মধ্যেই ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হয়।
অনলাইনে যেভাবে দেখবেন এসএসসি ফল ২০২৬
ফল প্রকাশের পর সবচেয়ে সহজ ও দ্রুত উপায় হলো অনলাইনে রেজাল্ট দেখা। নির্ধারিত ফলাফল প্রকাশের ওয়েবসাইটে প্রবেশ করে SSC/Dakhil অপশন নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার বছর ২০২৬, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখে ক্যাপচা পূরণ করে Submit বা Get Result বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।
ফল প্রকাশের প্রথম দিকে অতিরিক্ত ব্যবহারকারীর কারণে ওয়েবসাইটে সাময়িক চাপ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করলে সহজেই ফল পাওয়া যাবে।
এসএমএসের মাধ্যমে ফল জানার নিয়ম
ইন্টারনেট না থাকলেও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে সহজেই ফল জানা যাবে।
মেসেজ অপশনে লিখুন:
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
উদাহরণ:
SSC DHA 123456 2026
এরপর বার্তাটি ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা DAKHIL এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা SSC TEC লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে পারবেন। ফিরতি বার্তায় জিপিএসহ ফল জানিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে।
মার্কশিটসহ বিস্তারিত ফল দেখবেন যেভাবে
শুধু জিপিএ নয়, বিষয়ভিত্তিক নম্বর ও গ্রেড জানতে চাইলে মার্কশিটসহ ফলও দেখা যাবে। এজন্য ফল প্রকাশের ওয়েবসাইটে Individual Result অপশন নির্বাচন করে পরীক্ষার নাম, বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে। এরপর ক্যাপচা পূরণ করে ফলাফল দেখলে সম্পূর্ণ মার্কশিট পাওয়া যাবে। প্রয়োজন হলে সেটি ডাউনলোড বা প্রিন্টও করা যাবে।
শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে ফল সংগ্রহ করবে
আগের মতো এবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফলাফলের কোনো হার্ড কপি দেওয়া হবে না। প্রতিষ্ঠানগুলো অনলাইনে EIIN নম্বর ব্যবহার করে Institution Result অপশন থেকে ফল ডাউনলোড করতে পারবে। পরে সেই ফল প্রিন্ট করে নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
ফল নিয়ে আপত্তি থাকলে কী করবেন?
প্রকাশিত ফল নিয়ে কোনো পরীক্ষার্থীর আপত্তি থাকলে তিনি পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। সাধারণত ফল প্রকাশের সাত দিনের মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন করার সুযোগ দেওয়া হয়।
এসএমএসের ফরম্যাট:
RSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ে আবেদন করতে চাইলে বিষয় কোডগুলো কমা (,) দিয়ে লিখতে হবে। প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত ফি প্রযোজ্য হবে।
পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না। বরং নম্বর গণনায় কোনো ভুল হয়েছে কি না, কোনো উত্তরের নম্বর বাদ পড়েছে কি না অথবা ওএমআর শিটে নম্বর সঠিকভাবে যুক্ত হয়েছে কি না, এসব বিষয় যাচাই করা হয়।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কলেজে ভর্তি থেকে শুরু করে পরবর্তী শিক্ষার পথ নির্ধারণে এই ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ফল প্রকাশ নিয়ে কোনো গুজব বা অনির্ভরযোগ্য তথ্যের ওপর নির্ভর না করে শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণাই অনুসরণ করা উচিত।
একক্লিকে ফলাফল পেতে এখানে ক্লিক করুন-
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি, পুলিশের অধীনে থাকবে
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- অর্থবছরের সময়সীমায় বড় পরিবর্তন, নতুন হিসাব এপ্রিল-মার্চ
- ২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
