| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে অনাগ্রহী ইংল্যান্ড ও ফ্রান্স

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৮ ১৩:৪৩:৪৭
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে অনাগ্রহী ইংল্যান্ড ও ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেনি ইংল্যান্ড ও ফ্রান্স। সেমিফাইনালে স্পেনের কাছে হেরে টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলার সুযোগ হারায় ফ্রান্স। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে শেষ মুহূর্তের পরাজয়ে শিরোপা লড়াই থেকে ছিটকে যায় ইংল্যান্ড।

এই হতাশার মাঝেই শনিবার (১৮ জুলাই) মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই ইউরোপিয়ান পরাশক্তি। তবে ম্যাচটির গুরুত্ব নিয়ে খুব একটা আগ্রহী নন দুই দলের কোচই।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ফ্রান্সের বিদায়ী কোচ দিদিয়ের দেশম বলেন, এই ম্যাচের গুরুত্ব কখনোই ফাইনালের সমান নয়। ইংল্যান্ড যেমন এই ম্যাচ খেলতে চায় না, তেমনি ফ্রান্সও চায় না। কিন্তু বিশ্বকাপের সূচি অনুযায়ী আমাদের মাঠে নামতেই হবে।

তবে অনাগ্রহ থাকলেও দেশের জন্য জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ফ্রান্স বলে জানিয়েছেন দেশম। তিনি বলেন, এটি কোনো প্রীতি ম্যাচ নয়, বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী লড়াই। তাই খেলোয়াড়, কোচিং স্টাফ এবং পুরো দলকে সর্বোচ্চ চেষ্টা করেই ম্যাচটি শেষ করতে হবে।

অন্যদিকে ইংল্যান্ডের কোচ টমাস টুখেলও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে 'অনাকাঙ্ক্ষিত দায়িত্ব' হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, সেমিফাইনালের মতো উচ্চচাপের ম্যাচে সর্বস্ব উজাড় করে দেওয়ার পর খেলোয়াড়দের আবারও একই মানসিকতা নিয়ে মাঠে নামানো সহজ নয়।

সংবাদ সম্মেলনে টুখেল বলেন, কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না। আমাদের খেলোয়াড়রা যেমন ফাইনাল খেলতে চেয়েছিল, ফ্রান্সের খেলোয়াড়দেরও একই লক্ষ্য ছিল। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই সবাই টুর্নামেন্টে আসে। কিন্তু এখন বাস্তবতা মেনে নিয়েই মাঠে নামতে হবে।

তিনি আরও বলেন, ফ্রান্সের তুলনায় ইংল্যান্ড এক দিন কম বিশ্রামের সুযোগ পেয়েছে। তারপরও দল পেশাদারিত্ব বজায় রেখে সর্বোচ্চ চেষ্টা করবে এবং জয় নিয়েই মাঠ ছাড়তে চায়।

যদিও দুই দলের লক্ষ্য ছিল ফাইনাল, তবুও এখন তাদের সামনে শেষ সুযোগ বিশ্বকাপ শেষ করার একটি জয় নিয়ে। তাই অনাগ্রহের কথা প্রকাশ করলেও মায়ামির মাঠে সম্মান রক্ষার লড়াইয়ে সর্বশক্তি নিয়েই নামবে ইংল্যান্ড ও ফ্রান্স।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...