| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ৬ ফুটবলারের নিষেধাজ্ঞার দাবি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৭ ১৪:০৯:৫৩
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ৬ ফুটবলারের নিষেধাজ্ঞার দাবি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (মালভিনাস) ইস্যুতে রাজনৈতিক বার্তা প্রদর্শনের অভিযোগে আলবিসেলেস্তেদের অন্তত ছয়জন ফুটবলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেমিফাইনাল শেষে কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধকে ঘিরে স্লোগান দেন। পরে উদযাপনের সময় তারা মাঠে ‘Las Malvinas Son Argentinas’ (মালভিনাস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানারও প্রদর্শন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী, ফুটবল ম্যাচে রাজনৈতিক বার্তা, স্লোগান বা ব্যানার প্রদর্শন নিষিদ্ধ। এ ঘটনায় ব্রিটিশ লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা এড ডেভি ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বিষয়টি নিয়ে ফিফা সভাপতির কাছেও চিঠি পাঠিয়েছেন।

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এড ডেভি বলেন, ফিফার নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। তার দাবি, রাজনৈতিক বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শনের মাধ্যমে আর্জেন্টিনার খেলোয়াড়রা ফিফার নীতিমালা লঙ্ঘন করেছেন। তিনি এটিকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দা এবং ১৯৮২ সালের যুদ্ধে নিহত ব্রিটিশ সেনাদের পরিবারের প্রতি অসম্মান বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালে একই ধরনের রাজনৈতিক স্লোগানের ঘটনায় স্পেনের রদ্রি ও আলভারো মোরাতাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা। তাই আর্জেন্টিনার ক্ষেত্রেও একই ধরনের শাস্তি বিবেচনা করা উচিত বলে তার মত।

ডেভির দাবি, ব্যানার হাতে থাকা এবং উদযাপনে অংশ নেওয়া ছয়জন আর্জেন্টাইন ফুটবলারকে বিশ্বকাপ ফাইনাল থেকে নিষিদ্ধ করা উচিত।

ব্রিটিশ গণমাধ্যমের প্রকাশিত ছবিতে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লো সেলসোকে ওই ব্যানার হাতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। এছাড়া ম্যাচ শেষে দেওয়া এক সাক্ষাৎকারে লিয়ান্দ্রো পারেদেস বলেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ "সব সময়ই আর্জেন্টিনার থাকবে"।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় ফিফা কোনো আনুষ্ঠানিক তদন্ত, অভিযোগ গ্রহণ বা শাস্তিমূলক সিদ্ধান্তের ঘোষণা দেয়নি। ফলে আর্জেন্টিনার কোনো ফুটবলার ফাইনালে খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...