পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে কমিটিতে নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জাতীয় বেতন কমিশনের সুপারিশ নিয়ে সচিব কমিটির বৈঠকে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে মন্ত্রিসভা।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নতুন পে-স্কেলের বিষয়ে কারিগরি বিশ্লেষণ শেষ করে সচিব কমিটি তাদের সুপারিশ মন্ত্রিসভার কাছে পাঠাবে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথম সপ্তাহে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হবে। পরে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে গেজেট প্রকাশ করা হবে। আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারির সম্ভাবনা রয়েছে। যদিও গেজেট প্রকাশের সময় কিছুটা পরে হলেও নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকেই কার্যকর ধরা হবে।
অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, শুরুতে নতুন পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের প্রস্তাব ছিল। পরে তা দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়। তবে সর্বশেষ সচিব কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কত ধাপে বাস্তবায়ন হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভাই।
এ সিদ্ধান্তের পেছনে বড় কারণ আর্থিক ব্যয়। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হয়। নতুন বেতন কাঠামো কার্যকর করতে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জাতীয় বেতন কমিশনের হিসাব। ফলে এই অতিরিক্ত অর্থের জোগান কীভাবে দেওয়া হবে, তা নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হবে।
বৈঠকে উপস্থিত এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল আসছে। তাই কোনো কর্মকর্তা-কর্মচারী যাতে বঞ্চিত না হন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। এ কারণে আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে।
নতুন বেতন কাঠামোয় শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসেরও প্রস্তাব রয়েছে। এসব সুবিধা কার্যকর করতে একাধিক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারি করতে হবে।
অর্থ বিভাগ জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় এসআরও ও বিধিমালার খসড়া তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি আগের পে-স্কেলের বিভিন্ন দিক পর্যালোচনা করে নতুন কাঠামো চূড়ান্ত করার কাজও এগিয়ে চলছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯ম পে-স্কেলের খসড়া: গ্রেড-১ এ ১ লাখ ৩০ হাজার, গ্রেড-২০ এ ২০ হাজার
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ আগস্ট ২০২৬
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- চলতি মাসেই বাজারে আসছে Yamaha R2, শুরু প্রি-বুকিং
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল, খসড়া যাচ্ছে মন্ত্রিসভায়
- ২০০MP ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৬ আগস্ট ২০২৬
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল
- জানুয়ারির শুরুতেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
- মডেল-অভিনেত্রী রিধিকা ঋদ্ধি বসুন্ধরার বাসা থেকে মৃত উদ্ধার
- নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, বাড়ছে শঙ্কা
- ১৭ থেকে ২৩ আগস্ট: যে ৪ স্মার্টফোন আসছে বাজারে
- এক দিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
