| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত না এলে পে-স্কেল নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৩ ১০:১৮:০৯
সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত না এলে পে-স্কেল নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, আগামী সেপ্টেম্বরের মধ্যেই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি এবং বাস্তবায়নের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় সারাদেশে আইনসম্মত ও শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

রোববার (১২ জুলাই) সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব মো. আশিকুল ইসলামের যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল নিয়ে বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। সংগঠনের মতে, নতুন পে-স্কেলের পরিবর্তে সাময়িক কোনো সুবিধা দিয়ে মূল দাবিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা গ্রহণযোগ্য হবে না।

আহ্বায়ক আব্দুল মালেক বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর অপেক্ষায় রয়েছেন। এখন আর আশ্বাস নয়, প্রয়োজন বাস্তব পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, সরকারের সদিচ্ছার প্রতিফলন হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংস্থার শর্ত বা অর্থনৈতিক চাপের বিষয়টি সামনে আনা হলেও সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নির্ধারণ একটি স্বাধীন রাষ্ট্রের নিজস্ব নীতিগত সিদ্ধান্ত। এ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান প্রত্যাশা করেন তিনি।

সংগঠনের সদস্য সচিব মো. আশিকুল ইসলাম বলেন, রেশন সুবিধা ইতিবাচক উদ্যোগ হলেও এটি কখনোই নতুন পে-স্কেলের বিকল্প হতে পারে না। কর্মকর্তা-কর্মচারীদের মূল দাবি হলো নবম জাতীয় পে-স্কেল দ্রুত কার্যকর করা এবং বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা।

তিনি জানান, সরকারকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হলে সারাদেশের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে আইনসম্মত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বৈষম্যহীন, সময়োপযোগী ও আধুনিক জাতীয় বেতন কাঠামো প্রণয়ন এখন সময়ের দাবি। সংগঠনটি মনে করে, দ্রুত নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক স্বস্তি বাড়বে এবং কর্মক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...