| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

অনুশীলনে দেখা গেল না মেসিকে!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৩ ০৯:৫৯:২৬
অনুশীলনে দেখা গেল না মেসিকে!

নিজস্ব প্রতিবেদক: সুইজারল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার একদিন পরই অনুশীলনে ফিরেছে আর্জেন্টিনা। তবে দলের নিয়মিত সেশনে দেখা যায়নি অধিনায়ক লিওনেল মেসিকে। কোচ লিওনেল স্কালোনি তাকে এদিন মাঠে নামাননি, বিশ্রামেই রেখেছেন।

কানসাসে স্থানীয় সময় বিকেলের অনুশীলনে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ছাড়া কোয়ার্টার ফাইনালে শুরুর একাদশে খেলা আর কোনো ফুটবলার অংশ নেননি। ঘন সূচি ও টানা নকআউট ম্যাচের ধকল বিবেচনায় মূল একাদশের বেশির ভাগ খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েছেন স্কালোনি।

অন্যদিকে, সুইজারল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামা লাউতারো মার্টিনেজসহ বাকি ফুটবলাররা পূর্ণ উদ্যমে অনুশীলন করেছেন। কানসাসের অনুশীলন মাঠে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে তাদের প্রস্তুতি। তবে গণমাধ্যমকে প্রথম ১৫ মিনিট পর্যন্তই সেশন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়।

সাধারণত অনুশীলনের আগে একজন বা দুজন ফুটবলারকে সংবাদমাধ্যমের মুখোমুখি করে আর্জেন্টিনা। কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করার পরের দিনের এই অনুশীলনে কোনো খেলোয়াড়কেই সাংবাদিকদের সামনে আনা হয়নি।

এদিন পুরো দলকেই বেশ স্বস্তিতে দেখা গেছে। অনুশীলন ঘিরে আগের তুলনায় সংবাদমাধ্যমের উপস্থিতিও ছিল কম। বিশেষ করে মেসিকে অনুসরণ করা আর্জেন্টাইন সাংবাদিকদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো কম।

আগামী ১৫ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ। বর্তমানে কানসাসেই দলের বেসক্যাম্প। পরিকল্পনা অনুযায়ী, আগামীকাল বন্ধ দরজার অনুশীলন শেষে সেমিফাইনালের ভেন্যু আটলান্টার উদ্দেশে রওনা দেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...