| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১২ ১৮:৩৩:৩৭
১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের স্বস্তির উদ্যোগ নিয়েছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিবেচনায় ১২ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রেশন সুবিধার আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রস্তাবে ইতোমধ্যে নীতিগতভাবে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের আর্থিক চাপ বেড়েছে। অনেকেই ঋণ ও ধার-দেনার বোঝা নিয়ে জীবনযাপন করছেন, যা তাদের কর্মদক্ষতা ও মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলছে। সরকার মনে করছে, রেশন সুবিধা চালু হলে এই চাপ অনেকটাই কমবে এবং কর্মক্ষেত্রে মনোযোগ ও উৎপাদনশীলতা বাড়বে।

এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে গত জুন মাসে অর্থ বিভাগের সচিবকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে প্রস্তাবের অগ্রগতি প্রতি মাসে জানাতে এবং প্রতি তিন মাস অন্তর সচিবদের সমন্বয় বৈঠকে বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মূলত চলমান মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পিরোজপুরের জেলা প্রশাসক গত ৩ মে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ১২ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব দেন।

প্রস্তাবে উল্লেখ করা হয়, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। রেশন সুবিধা চালু হলে তাদের আর্থিক চাপ কমবে এবং দাপ্তরিক দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব পড়বে।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখার উপ-সচিব মো. মামুন জানান, ডিসি সম্মেলনে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়কে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বাস্তবায়নের অগ্রগতি জানাতে বলা হয়েছে।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া এ উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তার মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে রেশন সুবিধা নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনতে পারে। তবে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সুষ্ঠুভাবে রেশন পৌঁছাতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বর্তমানে সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ ১০টি প্রতিষ্ঠানের সদস্যরা সরকার নির্ধারিত সুলভ মূল্যে রেশন সুবিধা পেয়ে থাকেন।

নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে প্রথমবারের মতো ১২ থেকে ২০তম গ্রেডের সাধারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও রেশন সুবিধার আওতায় আসতে পারেন। তবে কবে থেকে এই সুবিধা কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...