টানা বৃষ্টি আরও কত দিন থাকবে
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে কয়েক দিন ধরে চলমান টানা বৃষ্টির প্রবণতা আরও অন্তত পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কাও প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বর্তমানে দেশে কোনো লঘুচাপের প্রভাব নেই। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারি কিংবা অতি ভারি বৃষ্টিও হতে পারে। এই পরিস্থিতি অন্তত আরও পাঁচ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৫৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে ১৮২, রাজশাহীয়ে ১৬৩, রংপুরে ১৩৬, খুলনায় ১২৫, সিলেটে ৯৮, বরিশালে ৩৯ এবং ময়মনসিংহ বিভাগে ২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। উজানে ভারি বৃষ্টিপাত এবং দেশের অভ্যন্তরে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এসব অঞ্চলে নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান, উপকূলীয় এলাকায় পানি নিষ্কাশনের সুবিধার্থে কিছু বেড়িবাঁধ কেটে দেওয়া এবং উজানে বৃষ্টিপাত কমে আসায় চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা ও আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
কেন্দ্রের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, চট্টগ্রাম, বান্দরবান, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কয়েকটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এ ছাড়া সিলেট অঞ্চলের কুশিয়ারা, হবিগঞ্জের খোয়াই, মৌলভীবাজারের মনু, উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমারসহ বেশ কয়েকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি রয়ে গেছে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং নদী তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- বড় ব্যাটারি নিয়ে Nokia 300 Charge ফিচার ফোনের আত্মপ্রকাশ
- পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে
- মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা
- চাহিদামতো টাকা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা
- বাংলাদেশে আসছে ব্রাজিল; মিলল নতুন আশার খবর
