| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

৩ ধাপে চূড়ান্ত হচ্ছে নবম পে-স্কেলের গেজেট

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৫ ১০:৪৯:৪৬
৩ ধাপে চূড়ান্ত হচ্ছে নবম পে-স্কেলের গেজেট

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল ১ জুলাই থেকে কার্যকর হলেও এখনো প্রকাশ হয়নি এর চূড়ান্ত গেজেট। তবে সেই অপেক্ষার অবসান হতে পারে চলতি সপ্তাহেই। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পে-কমিশনের সুপারিশ পুনর্মূল্যায়নে গঠিত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে গেজেটের রূপরেখা প্রায় চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সচিব কমিটির বৈঠকে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য পৃথক সুপারিশ চূড়ান্ত করা হবে। পরে সেই সুপারিশ অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন ও প্রয়োজনীয় আইনগত যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেলের গেজেট।

জানা গেছে, শুরুতে তিন ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংশ্লিষ্ট কমিটি। সরকারি হিসাবরক্ষণ ব্যবস্থার জটিলতা এড়াতে দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনাই এখন গুরুত্ব পাচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে চলতি অর্থবছর থেকেই শতভাগ নতুন মূল বেতন কার্যকর করা হতে পারে। এ জন্য সরকারের ব্যয় হতে পারে প্রায় ৪৪ হাজার কোটি টাকা। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বাড়ানো হতে পারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা।

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক বলেন, যেহেতু নতুন পে-স্কেল ১ জুলাই থেকেই কার্যকর হয়েছে, তাই গেজেট প্রকাশে কয়েক মাস দেরি হলেও বকেয়াসহ বর্ধিত বেতন পেলে কর্মচারীদের আপত্তি থাকবে না। তবে দ্রুত গেজেট প্রকাশ হলে সবার অনিশ্চয়তা দূর হবে।

এদিকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পে-স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া পর্যালোচনায় ১০ সদস্যের একটি প্রশাসনিক পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এই কমিটির সুপারিশের ভিত্তিতে জুলাইয়ের মাঝামাঝি অথবা তার পরের সপ্তাহেই নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হতে পারে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...