একটু পর শুরু, ফ্রান্স বনাম প্যারাগুয়ে ম্যাচ; লাইভ দেখুন এখানে
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর আরেকটি হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের পরাশক্তি ফ্রান্স ও দক্ষিণ আমেরিকার চমক প্যারাগুয়ে। বাংলাদেশ সময় রোববার (৬ জুলাই) ভোর ৩টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই নকআউট লড়াই।
শক্তি, অভিজ্ঞতা এবং মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান সব দিক থেকেই এগিয়ে রয়েছে ফ্রান্স। তবে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করে নেওয়া প্যারাগুয়ে এবারও অঘটন ঘটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
দুই দলের মুখোমুখি ইতিহাসও ফরাসিদের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে পাঁচবার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে তিনটিতে জয় পেয়েছে ফ্রান্স, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। প্যারাগুয়ে এখনো ফ্রান্সের বিপক্ষে কোনো জয় পায়নি। গোলের হিসাবেও এগিয়ে ফরাসিরা। পাঁচ ম্যাচে তারা করেছে ১৫ গোল, বিপরীতে প্যারাগুয়ের গোল মাত্র ৪টি।
বিশ্বকাপের মঞ্চেও দুই দলের দেখা হয়েছে দুইবার। ১৯৫৮ সালের বিশ্বকাপে ফ্রান্স ৭-৩ গোলের বড় জয় পেয়েছিল। এরপর ১৯৯৮ সালের বিশ্বকাপের শেষ ষোলোয় অতিরিক্ত সময়ে গোল্ডেন গোলে ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল স্বাগতিক ফ্রান্স।
বর্তমান ফর্মের দিক থেকেও আত্মবিশ্বাসী কিলিয়ান এমবাপের দল। শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। টুর্নামেন্টে ইতোমধ্যে ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন এমবাপে।
অন্যদিকে, প্যারাগুয়ে এবারের বিশ্বকাপের অন্যতম চমক। শেষ ৩২-এর ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দলটি। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ফ্রান্সকে চ্যালেঞ্জ জানাবে তারা।
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি দেখতে পারবেন টি-স্পোর্টস চ্যানেলে। এছাড়া টফি (Toffee) অ্যাপ ও ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে।
ভারতের দর্শকদের জন্য ম্যাচটি সম্প্রচার করবে Sports 18 ও Sports 18 HD। পাশাপাশি JioCinema অ্যাপ ও ওয়েবসাইটেও বিনামূল্যে ম্যাচটি দেখা যাবে।
মরক্কো বনাম কানাডা ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে কোন দল, এমবাপের ফ্রান্স নাকি চমক জাগানো প্যারাগুয়ে, সেটিই এখন দেখার অপেক্ষা।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি, পুলিশের অধীনে থাকবে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- ২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
- অর্থবছরের সময়সীমায় বড় পরিবর্তন, নতুন হিসাব এপ্রিল-মার্চ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
