| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

জুলাইয়ে বড় বিপদের আভাস, সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০১ ২০:০৪:৪৬
জুলাইয়ে বড় বিপদের আভাস, সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: চলতি জুলাই মাসে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি, বজ্রপাত, তাপপ্রবাহ এবং ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসে দেশে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হতে পারে। তবে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে, যা দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

এ মাসে সারা দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাতের ঘটনা ঘটতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব তাপপ্রবাহে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, জুলাই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। একই সঙ্গে দৈনিক গড় বাষ্পীভবনের হার ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণ স্থায়িত্ব ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টার মধ্যে থাকতে পারে।

এদিকে মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানির স্তর সামগ্রিকভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সব মিলিয়ে জুলাই মাসজুড়ে বৃষ্টি, বজ্রপাত, তাপপ্রবাহ ও বন্যার ঝুঁকি থাকায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে নদী তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...