| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা যেদিন, যেভাবে দেখবেন

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০১ ১৯:৫৫:১৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা যেদিন, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বহু প্রতীক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী ৯ জুলাই প্রকাশ করা হবে। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

এ বছর সারাদেশে মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ বৃত্তি যাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে। বাকি ২০ শতাংশ বৃত্তি পাবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইনের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন। অনলাইনে ফলাফল দেখা যাবে আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে।

এবার পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্যান্য জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচি অনুযায়ী ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দুইটি ক্যাটাগরিতে আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুলে নির্বাচিত ৩৩ হাজার শিক্ষার্থী মাসে ৩০০ থেকে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে সাধারণ গ্রেডে থাকা ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী মাসে ২২৫ থেকে ২৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে।

নির্বাচিত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত টানা তিন বছর এই বৃত্তির সুবিধা ভোগ করতে পারবে।

এদিকে, ভবিষ্যতে প্রাথমিক বৃত্তির অর্থ দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাবও সরকারের বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এটি অনুমোদন পেলে শিক্ষার্থীরা আরও বেশি আর্থিক সহায়তা পাবেন।

এক ক্লিকে ফলাফল পেতে এখানে ক্লিক করুন-

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...