| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটি, যেভাবে মিলবে সুযোগ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০১ ১৭:১১:৪০
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটি, যেভাবে মিলবে সুযোগ

নিজস্ব প্রতিবেদক: আগামী আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ। তবে এই সুবিধা পেতে হলে সরকারি ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে মাত্র একদিনের ঐচ্ছিক ছুটি নিতে হবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এ তারিখে পরিবর্তন আসতে পারে।

যেভাবে মিলবে টানা চার দিনের ছুটি

২৬ আগস্ট (বুধবার) সরকারি ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার)। এরপর ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সাপ্তাহিক ছুটি।

ফলে ২৭ আগস্ট (বৃহস্পতিবার) একদিনের ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ পাবেন।

যাদের জন্য প্রযোজ্য

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়।

তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরা এই ছুটির আওতায় থাকবেন না। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও চিকিৎসাসেবা, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং জরুরি যানবাহন পরিচালনার দায়িত্বে থাকা কর্মীরা।

এদিকে, ওই সময় ব্যাংক খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রম চলবে কি না, সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

বিকাল ৪ টায় ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবে

বিকাল ৪ টায় ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ...