| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

৩৬ বছর পর বিশ্বমঞ্চে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল, কে এগিয়ে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ৩০ ২০:৪৬:৫৮
৩৬ বছর পর বিশ্বমঞ্চে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল, কে এগিয়ে

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের বহুল কাঙ্ক্ষিত ব্রাজিল বনাম আর্জেন্টিনা দ্বৈরথ আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা যেতে পারে। ১৯৯০ সালের পর দীর্ঘ ৩৬ বছর কেটে গেলেও বিশ্বকাপে আর মুখোমুখি হয়নি দক্ষিণ আমেরিকার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ২০২৬ বিশ্বকাপে দুই দল নিজেদের পথ ধরে এগোতে পারলে আবারও হতে পারে বহু প্রতীক্ষিত সেই সুপার ক্লাসিকো।

সাম্প্রতিক সময়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় আত্মবিশ্বাসে এগিয়ে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান এখনো ব্রাজিলের পক্ষেই কথা বলছে।

এ পর্যন্ত বিশ্বকাপে মাত্র চারবার একে অপরের বিপক্ষে খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, একটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

বিশ্বকাপে দুই দলের প্রথম দেখা হয় ১৯৭৪ সালে। সেই ম্যাচে ২-১ গোলের জয় তুলে নেয় ব্রাজিল। রিভেলিনোর গোলে এগিয়ে যাওয়ার পর আর্জেন্টিনা সমতা ফিরিয়েছিল। পরে জাইরজিনহোর গোলে জয় নিশ্চিত করে সেলেসাওরা।

১৯৭৮ সালের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে আবারও মুখোমুখি হয় দুই দল। তবে সেই ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি। ফলে লড়াই শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে তৃতীয় সাক্ষাতে আবারও আধিপত্য দেখায় ব্রাজিল। দারুণ ফুটবল উপহার দিয়ে তারা ৩-১ গোলের ব্যবধানে হারায় আর্জেন্টিনাকে।

সবশেষ বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছিল ১৯৯০ সালে ইতালিতে। সেবার প্রতিশোধ নেয় আর্জেন্টিনা। ক্লদিও কানিজিয়ার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে ব্রাজিলকে বিদায় করে দেয় আলবিসেলেস্তেরা।

এরপর আর কখনো বিশ্বকাপে মুখোমুখি হয়নি দুই দল। তবে ২০২৬ বিশ্বকাপে দুই দলই নিজেদের নকআউট ম্যাচ জিততে থাকলে দীর্ঘ ৩৬ বছর পর আবারও বিশ্বমঞ্চে হতে পারে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি।

পরিসংখ্যান বলছে ব্রাজিল এগিয়ে, আর সাম্প্রতিক সাফল্য আর্জেন্টিনার আত্মবিশ্বাস বাড়িয়েছে। এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা, বিশ্বকাপে আরেকটি ঐতিহাসিক ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...