| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্টিনেজ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৮ ১৪:০২:৩৭
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্টিনেজ

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, তবু বিশ্বমঞ্চে দেশটির ফুটবল উন্মাদনার গল্প এখন আর অজানা নয়। বিশেষ করে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের কোটি সমর্থকের ভালোবাসা আন্তর্জাতিক অঙ্গনেও বারবার আলোচনায় এসেছে। এবার সেই ভালোবাসার প্রতিদান দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ।

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন মার্টিনেজ। সেখানেই বাংলাদেশের সমর্থকদের নিয়ে কথা বলতে গিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানান তিনি।

বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে মার্টিনেজ বলেন, “বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। সেখানে গিয়ে আমি নিজের চোখেই সেটা দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।”

মার্টিনেজের এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনা সমর্থক বাংলাদেশিদের মধ্যে এটি নতুন করে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি আর্জেন্টিনা শিবিরের ভালোবাসা অবশ্য নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপ চলাকালেই বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার প্রশংসা করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। বিভিন্ন সময় লিওনেল মেসিসহ আর্জেন্টিনার অনেক ফুটবলারও বাংলাদেশের সমর্থন সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন।

২০২৩ সালে বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তি উপলক্ষে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। সেই সফরে লাখো ভক্তের ভালোবাসা ও উচ্ছ্বাস কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তার। সেই অভিজ্ঞতার কথাই আবারও স্মরণ করলেন বিশ্বসেরা এই গোলরক্ষক।

বিশ্বকাপের নকআউট পর্বের আগে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে মার্টিনেজের এই বার্তা আবারও প্রমাণ করল, হাজার মাইল দূরে থেকেও আর্জেন্টিনা ও বাংলাদেশের ফুটবল-বন্ধন দিন দিন আরও গভীর হচ্ছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...