| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ নিশ্চিত, খেলা কবে-কখন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৭ ০৮:১৬:৪৫
রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ নিশ্চিত, খেলা কবে-কখন

খেলাধুলা ডেস্ক: অবশেষে নিশ্চিত হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ। টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়া কেপ ভার্দে এবার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

‘জে’ গ্রুপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল। অন্যদিকে, ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। ফলে শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই দারুণ ছন্দে ছিল। প্রতিপক্ষের জালে একের পর এক গোল করার পাশাপাশি নিজেদের রক্ষণভাগও রেখেছে বেশ শক্তিশালী। অন্যদিকে, কেপ ভার্দে শৃঙ্খলাবদ্ধ ফুটবল ও লড়াকু মানসিকতা দিয়ে চমক দেখিয়ে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।

আর্জেন্টিনা ও কেপ ভার্দের এই ম্যাচ হবে আগামী ৪ জুলাই। সেদিন মিয়ামি স্টেডিয়ামে এই ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত ৪টা বাজে।

ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কাগজে-কলমে আর্জেন্টিনা স্পষ্ট ফেভারিট হলেও বিশ্বকাপের মঞ্চে অঘটনের ইতিহাসও কম নয়। তাই নকআউটের এই লড়াই যে বেশ জমজমাট হবে, তা বলাই যায়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...