| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

১ জুলাই থেকে নবম পে-স্কেল কার্যকর, সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের সম্ভাব্য বেতন প্রকাশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৪ ১২:৫৭:৪১
১ জুলাই থেকে নবম পে-স্কেল কার্যকর, সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের সম্ভাব্য বেতন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই পে-স্কেলকে বড় স্বস্তির উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বর্তমান ২০টি গ্রেড বহাল রেখে অধিকাংশ গ্রেডে মূল বেতন দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

নতুন কাঠামো কার্যকর হলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীরা বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে মাসিক প্রায় ৪১ হাজার ৯০৮ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে বেতন বৈষম্য কমাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত বর্তমান ১:৯.০৭৬ থেকে কমিয়ে ১:৮ করার সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ১ম গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা, ২য় গ্রেডে ১ লাখ ৩২ হাজার টাকা, ৩য় গ্রেডে ১ লাখ ১৩ হাজার টাকা, ৪র্থ গ্রেডে ১ লাখ টাকা এবং ৫ম গ্রেডে ৮৬ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এছাড়া ১০ম গ্রেডে ৩২ হাজার টাকা, ১১তম গ্রেডে ২৫ হাজার টাকা এবং ২০তম গ্রেডে ২০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব আলোচনায় রয়েছে।

পে-কমিশনের আলোচনায় দুটি বিকল্প বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রথমত, অধিকাংশ গ্রেডে মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা। দ্বিতীয়ত, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন সরাসরি দ্বিগুণ করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। এতে শিক্ষক, অফিস সহকারী, অফিস সহায়কসহ নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে পারেন।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও সুখবর রয়েছে। নতুন প্রস্তাবে বর্তমানে ২০ হাজার টাকার কম পেনশনপ্রাপ্তদের পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক পেনশনভোগী আর্থিকভাবে উপকৃত হবেন।

নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন-ভাতা খাতে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগস্ট বা সেপ্টেম্বর মাসে গেজেট প্রকাশিত হতে পারে। তবে সরকারি পরিকল্পনা অনুযায়ী, নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকেই কার্যকর ধরা হবে এবং পরবর্তী সময়ে বকেয়াসহ বর্ধিত সুবিধা পরিশোধ করা হতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হয়েছিল। গত এক দশকে খাদ্য, আবাসন ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেলের দাবি দীর্ঘদিন ধরেই জোরালো ছিল। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক চাপ কমাতে এবারের পে-স্কেলে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...