স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের সম্ভাব্য একাদশ প্রকাশ পেয়েছে। আর সেই একাদশে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ম্যাচটিতে ৪-২-১-৩ ফরমেশনে দল সাজাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গোলবারের নিচে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার।
রক্ষণভাগে দেখা যেতে পারে দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডগলাস সান্তোসকে। মাঝমাঠে ভারসাম্য রক্ষার দায়িত্বে থাকবেন কাসেমিরো ও ব্রুনো গুইমারায়েস।
আক্রমণভাগের ঠিক পেছনে ফ্রি রোলে খেলতে পারেন নেইমার। দীর্ঘ ইনজুরি কাটিয়ে সম্প্রতি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন তিনি। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই মাঠে নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সামনের তিনজন আক্রমণভাগে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, মাথেউস কুনহা ও তরুণ সেনসেশন এন্দ্রিক। গতি, সৃজনশীলতা এবং আক্রমণাত্মক ফুটবলের সমন্বয়ে শক্তিশালী একাদশই মাঠে নামাতে চাইবেন আনচেলত্তি।
নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সমর্থকদের সবচেয়ে বেশি নজর থাকবে নেইমারের ওপর। দীর্ঘ বিরতির পর সেলেসাওদের জার্সিতে তিনি আবারও নিজের পুরোনো জাদু দেখাতে পারেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-২-১-৩)
অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস; নেইমার; ভিনিসিয়ুস জুনিয়র, মাথেউস কুনহা, এন্দ্রিক।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
- বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা-বিপত্নীকরা
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের বিনিময় হার
