| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

পরিসংখ্যানে এগিয়ে কে; আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া, ইতিহাস যা বলছে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২২ ২০:১৯:০০
পরিসংখ্যানে এগিয়ে কে; আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া, ইতিহাস যা বলছে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল অস্ট্রিয়া। কাগজে-কলমে এটি হাই-ভোল্টেজ লড়াই হলেও দুই দলের মুখোমুখি দেখার ইতিহাস খুব বেশি সমৃদ্ধ নয়। অতীতে সীমিত কয়েকবারই একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে দল দুটি।

সবশেষ ১৯৯০ সালের ৩ মে ভিয়েনায় অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামা ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে। তৃতীয় মিনিটে মানফ্রেড জাকের গোলে এগিয়ে যায় স্বাগতিক অস্ট্রিয়া। তবে প্রথমার্ধের মধ্যেই হোর্হে বুরুচাগার গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা।

এর এক দশক আগে, ১৯৮০ সালে ভিয়েনাতেই হয়েছিল দুই দলের আরেকটি স্মরণীয় লড়াই। প্রায় ৬৫ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত সেই ম্যাচে ফুটবল ইতিহাসের এক বিশেষ মুহূর্তের জন্ম দেন ডিয়েগো ম্যারাডোনা। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেছিলেন তিনি অস্ট্রিয়ার বিপক্ষেই। সেদিন ম্যারাডোনার তিন গোলের সুবাদে ৫-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

মজার বিষয় হলো, বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যারাডোনা আর কখনো হ্যাটট্রিক করতে পারেননি। ফলে অস্ট্রিয়ার বিপক্ষের সেই ম্যাচটি তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে আছে।

পরিসংখ্যান বলছে, দুই দলের আনুষ্ঠানিক প্রীতি ম্যাচের ইতিহাসে আর্জেন্টিনা অপরাজিত। দুটি ম্যাচে তারা মোট ছয়টি গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র দুটি। তবে ১৯৬৬ সালে অনুষ্ঠিত একটি অনানুষ্ঠানিক ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল অস্ট্রিয়া।

অতীতের পরিসংখ্যান ও সাফল্যের বিচারে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। ফলে ইতিহাসের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় রয়েছে ফুটবলপ্রেমীরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...