ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি কি মারা গেছেন!
নিজস্ব প্রতিবেদক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মৃত্যুর গুঞ্জন। মঙ্গলবার সকাল থেকে একাধিক ফেসবুক পোস্ট ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয়, ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেত্রী আর বেঁচে নেই। তবে অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তানিয়া বৃষ্টির মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর তার কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকেই বিশ্রাম ও চিকিৎসা নিচ্ছেন তিনি।
গুঞ্জনের বিষয়ে অভিনেত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে নির্মাতা সকাল আহমেদ স্পষ্টভাবে জানান, ‘এটি সত্য নয়, তিনি ভালো আছেন।’
বর্তমান প্রজন্মের ব্যস্ত নাট্যাভিনেত্রীদের মধ্যে অন্যতম তানিয়া বৃষ্টি। নিয়মিত নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে তার অভিনীত বেশ কয়েকটি নাটকও দর্শকমহলে আলোচনায় এসেছে।
তার জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’, ‘দাদীর দাদাগিরি’, ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ ও ‘রেগে গেলাম তো হেরে গেলাম’। বিশেষ করে ‘সুইট প্রেমিক’ নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়া ‘জয়িতার দিনরাত্রি’ ও ‘এই শহরে মেঘেরা একা’ নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
