| ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

শুরু হল বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৬ ১৯:১৮:৪৯
শুরু হল বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে আধিপত্য ধরে রাখার লড়াইয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মহারণে শিরোপার জন্য মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও স্বাগতিক ভারত। টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে এবার ইতিহাস গড়ার হাতছানি, জিতলেই পূর্ণ হবে শিরোপার হ্যাটট্রিক।

অধিনায়ক মারিয়া মান্ডার সামনে নতুন ইতিহাস

২০২২ ও ২০২৪ সালে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মারিয়া মান্ডার জন্য এবারের ফাইনালটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এবার তিনি নেতৃত্ব দিচ্ছেন পুরো দলকে। অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সাফের ফাইনালে খেলছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মারিয়া বলেন, “টানা তৃতীয়বার শিরোপা জয়ের সুযোগ সবসময় আসে না। আমরা দেশবাসীকে ভালো একটি ম্যাচ উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি জানান, দলের সবাই মানসিকভাবে আত্মবিশ্বাসী এবং জয়ের লক্ষ্যেই মাঠে নামছে।

‘সুন্দর ফুটবল নয়, দরকার জয়’ — কোচ পিটার বাটলার

বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারও আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, ফাইনালের মতো বড় ম্যাচে মূল লক্ষ্য থাকে জয় তুলে নেওয়া।

প্রায় চার দশকের কোচিং অভিজ্ঞতা সম্পন্ন বাটলার বলেন, “বড় দলগুলো সবসময় ফাইনালে সুন্দর ফুটবল খেলতে পারে না। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে জয় আদায় করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

প্রতিশোধের ম্যাচও বটে

চলতি আসরের গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে সেই হারের জবাব ফাইনালেই দিতে চায় মারিয়া-তহুরারা। অতীতের মতো এবারও স্বাগতিকদের মাঠে হারিয়ে শিরোপা ঘরে তুলতে আত্মবিশ্বাসী লাল-সবুজের মেয়েরা।

কখন ও কোথায় দেখবেন ম্যাচ?

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত এই ফাইনাল ম্যাচটি শুরু হয়েছে আজ সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময়)।

লাইভ দেখার উপায়:

ঘরে বসেই সরাসরি ম্যাচটি উপভোগ করা যাবে টি স্পোর্টস (T Sports)-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

সরাসরি খেলা দেখতে এখানে ক্লিক করুন-

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। এমন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...