| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৪ ১৪:১৬:৫৮
দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সুখবর

নিজস্ব প্রতিবেদক: তীব্র গরম আর অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদফতর। আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আভাস দেওয়া হয়েছে, যা চলমান তাপপ্রবাহ কিছুটা কমাতে পারে।

বৃহস্পতিবার (৪ জুন) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায়ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। একই সময়ে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (৫ জুন) থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশালের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এতে দেশের কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ প্রশমিত হওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৬ জুন) দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির বিস্তার বাড়তে পারে। এদিনও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

রোববার (৭ জুন) ও সোমবার (৮ জুন) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আরও জোরালো হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...