| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ; বিকালে ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০৩ ১০:৩৮:৩৩
বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ; বিকালে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎ গ্রাহকদের জন্য বাড়তি ব্যয়ের চাপ তৈরি হতে পারে, কারণ বুধবার (৩ জুন) নতুন মূল্যহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য চালু থাকা ‘লাইফ লাইন’ সুবিধায় আপাতত কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, নির্ধারিত সীমার মধ্যে বিদ্যুৎ ব্যবহারকারীরা আগের হারেই সুবিধা পেতে পারেন।

বিইআরসির একটি সূত্র জানিয়েছে, বুধবার বেলা ১১টায় কমিশনের কারিগরি কমিটির বৈঠকে ইউনিটপ্রতি মূল্যবৃদ্ধির হার চূড়ান্ত করা হবে। এরপর বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন ট্যারিফ ঘোষণা করা হতে পারে।

এ বিষয়ে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, কারিগরি কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে এবং আজই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।

এর আগে বিদ্যুতের মূল্য সমন্বয়ের লক্ষ্যে গঠিত একটি মন্ত্রিসভা কমিটি ইউনিটপ্রতি ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর সুপারিশ করেছিল। পাশাপাশি বিইআরসির গণশুনানিতে বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানি ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব দেয়।

পরবর্তীতে কমিশনের কারিগরি দল গড়ে ইউনিটপ্রতি ১ টাকা ২৫ পয়সা দাম বাড়ানোর সুপারিশ করে। সংশ্লিষ্টদের ধারণা, কমিশন শেষ পর্যন্ত এই সুপারিশের কাছাকাছি কোনো সিদ্ধান্ত নিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের দাম বাড়লে শুধু মাসিক বিলই বাড়বে না, এর প্রভাব পড়বে শিল্প-কারখানা, কৃষিতে সেচ, পরিবহন, কোল্ড স্টোরেজসহ বিভিন্ন খাতে। ফলে উৎপাদন ব্যয় বেড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও নতুন চাপ তৈরি হতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...