| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মার্টিনেজের বিকল্প কে? বিশ্বকাপের আগে আর্জেন্টিনার গোলপোস্ট নিয়ে নতুন আলোচনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০২ ১৯:৫২:৫২
মার্টিনেজের বিকল্প কে? বিশ্বকাপের আগে আর্জেন্টিনার গোলপোস্ট নিয়ে নতুন আলোচনা

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার গোলপোস্ট মানেই এখন এক নাম, এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখা এই গোলরক্ষকই ২০২৬ বিশ্বকাপেও কোচ লিওনেল স্ক্যালোনির প্রথম পছন্দ। তবে তার চোট ঘিরে তৈরি হয়েছে সামান্য শঙ্কা, আর তাতেই আলোচনায় উঠে এসেছে প্রশ্ন, মার্টিনেজ না থাকলে আর্জেন্টিনার প্রধান বিকল্প কে?

অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনাল খেলতে গিয়ে হাতের আঙুলে চোট পেয়েছেন মার্টিনেজ। যদিও বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলেই আশা করা হচ্ছে। বাংলাদেশ সময় ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনাই বেশি। তবে চোটের কারণে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে হয়তো বিশ্রামে থাকতে পারেন তিনি।

ফলে নজর থাকবে স্কোয়াডে থাকা দুই গোলরক্ষক জেরোনিমো রুল্লি ও হুয়ান মুসোর দিকে। প্রস্তুতি ম্যাচ দুটিই অনেকটা নির্ধারণ করে দিতে পারে, বিশ্বকাপে মার্টিনেজের প্রধান বিকল্প হিসেবে কে এগিয়ে থাকবেন।

অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পারফরম্যান্সের দিক থেকে আপাতত কিছুটা এগিয়ে আছেন জেরোনিমো রুল্লি। অলিম্পিক মার্সেইয়ের এই গোলরক্ষক আর্জেন্টিনার জার্সিতে সাতটি ম্যাচ খেলেছেন, যেখানে দল কোনো হার দেখেনি। এই সময় তিনি মাত্র দুটি গোল হজম করেছেন। রুল্লি ২০২২ কাতার বিশ্বকাপ, ফিনালিসিমা এবং ২০২৪ কোপা আমেরিকা জয়ী দলেরও সদস্য ছিলেন।

অন্যদিকে হুয়ান মুসো ক্লাবে তুলনামূলক কম সুযোগ পেলেও মৌসুমের শেষভাগে দুর্দান্ত ফর্মে ছিলেন। অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে গোলপোস্ট সামলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বিশেষ করে বড় ম্যাচে তার আত্মবিশ্বাসী পারফরম্যান্স কোচিং স্টাফের নজর কেড়েছে।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার গোলপোস্টে মার্টিনেজের বিকল্প নিয়ে প্রতিযোগিতা জমে উঠেছে। তবে একটি বিষয় পরিষ্কার, পুরোপুরি ফিট থাকলে এমি মার্টিনেজই থাকছেন আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক। আর তার অনুপস্থিতিতে দায়িত্ব নেওয়ার মতো শক্ত বিকল্পও হাতে রয়েছে স্ক্যালোনির।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...