| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০২ ১৬:৫৫:৪৩
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাস ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর এসেছে। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২ জুন) নতুন মূল্য ঘোষণা করে সংস্থাটি। বিইআরসি জানিয়েছে, নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি সিলিন্ডারে গ্রাহকরা ৫৫ টাকা সাশ্রয়ের সুযোগ পাবেন।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে জুন মাসের জন্য এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে এপ্রিল মাসে দুই দফা মূল্যবৃদ্ধি হয়েছিল। প্রথমে ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে দাম ১ হাজার ৯৪০ টাকায় উন্নীত করা হয়েছিল।

এদিকে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমানো হয়েছে। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে মূসকসহ ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ গত ৩ মে অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় প্রতি লিটারের দাম ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...