| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভিসার নিয়মে বড় পরিবর্তন আনল ভারত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০২ ১৪:১২:৩৮
ভিসার নিয়মে বড় পরিবর্তন আনল ভারত

নিজস্ব প্রতিবেদক: ভারতে দীর্ঘ সময় অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকতে চাইলে আগের তুলনায় অনেক আগে থেকেই বাধ্যতামূলক নিবন্ধন (রেজিস্ট্রেশন) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১ জুন) ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এর ১২ নম্বর বিধিতে সংশোধনী এনে নতুন এ নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম *ইন্ডিয়া টুডে*।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক ১৮০ দিন বা তার কম মেয়াদের ভারতীয় ভিসা নিয়ে দেশটিতে অবস্থান করবেন, তাদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগে বিদেশিরা ১৮০ দিন পূর্ণ হওয়ার পর আরও ১৪ দিনের মধ্যে এই রেজিস্ট্রেশন করার সুযোগ পেতেন। তবে সংশোধিত নিয়মে সেই সুযোগ অনেকটাই সীমিত করা হয়েছে।

এছাড়া যেসব বিদেশির মোট ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি, কিন্তু একটানা অবস্থানের সময়সীমা ১৮০ দিন নির্ধারিত, তাদের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হবে। তারা যদি একনাগাড়ে বা এক বছরে মোট ১৮০ দিনের বেশি ভারতে থাকতে চান, তাহলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই রেজিস্ট্রেশন করতে হবে।

ভারত সরকারের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে দেশটিতে অবস্থানরত বিদেশিদের ওপর প্রশাসনিক নজরদারি আরও শক্তিশালী হবে এবং অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থানের অনুমতি এখন কেবল বিশেষ জরুরি পরিস্থিতিতে বিবেচনা করা হবে। ফলে আগের তুলনায় অতিরিক্ত সময় থাকার সুযোগ আরও সীমিত হতে পারে।

অন্যদিকে বিদেশি নাগরিকদের সন্তানদের ক্ষেত্রেও কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, যদি বাবা-মায়ের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানকে ভারতীয় নাগরিকত্বে রাখতে চান, তাহলে জন্মের সঙ্গে সঙ্গে তথ্য জানানোর বাধ্যবাধকতা থাকবে না। তবে সন্তান ভবিষ্যতে অন্য কোনো দেশের নাগরিকত্ব নিলে ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে জানাতে হবে।

এছাড়া হাসপাতাল, নার্সিং হোম ও দীর্ঘমেয়াদি চিকিৎসা সুবিধা দেওয়া প্রতিষ্ঠানগুলোর রিপোর্টিং ব্যবস্থাতেও কিছু নতুন প্রশাসনিক নিয়ম যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...