| ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

লিটারে ৫ টাকা বাড়ল পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম, মধ্যরাত থেকেই কার্যকর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০১ ০৬:৩৬:৫৭
লিটারে ৫ টাকা বাড়ল পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম, মধ্যরাত থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। জুন মাসের জন্য পেট্রল, অকটেন ও কেরোসিনের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (১ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ রাত ১২টার পর থেকেই কার্যকর হবে সংশোধিত মূল্য।

নতুন দামে প্রতি লিটার কেরোসিন ১৩০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে পেট্রলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়ছে। এর আগেও গত এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। মে মাসে মূল্য অপরিবর্তিত থাকলেও জুনে আবার সমন্বয় আনা হলো।

বাংলাদেশে ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু হয়েছে। সেই অনুযায়ী আগের মাসে আমদানি ব্যয়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন দাম নির্ধারণ করা হয়।

বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ২০২২ সালে দেশের ইতিহাসে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধির ঘটনা ঘটে। সে সময় ডিজেলের দাম এক ধাপে ৪২ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। পরবর্তীতে সমালোচনার মুখে কিছুটা কমানো হয়। তবে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ফলে পেট্রল, অকটেন ও কেরোসিন আবারও রেকর্ড দামের কাছাকাছি পৌঁছেছে।

এদিকে, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের মূল্য নির্ধারণ করা হয় সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে গত কয়েক মাসে বৈশ্বিক তেল সরবরাহে চাপ তৈরি হওয়ায় দেশেও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। কিছু এলাকায় ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনও তৈরি হয়। তবে পরে সরবরাহ স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...