| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নেইমার কি খেলবেন বিশ্বকাপে? ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ৩১ ১৩:৩১:৩৩
নেইমার কি খেলবেন বিশ্বকাপে? ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরই নতুন চোটে পড়েছিলেন নেইমার জুনিয়র। ফলে আসন্ন বিশ্বকাপে এই তারকা ফরোয়ার্ডের খেলা নিয়ে তৈরি হয়েছিল বড় ধরনের অনিশ্চয়তা। তবে এবার ভক্তদের জন্য স্বস্তির খবর দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার (৩০ মে) ব্রাজিল কোচ জানিয়েছেন, নেইমারের কাফ মাসলের চোট ধীরে ধীরে সেরে উঠছে এবং তিনি দ্রুত সুস্থতার পথে এগোচ্ছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে দেখা যেতে পারে এই ব্রাজিলিয়ান তারকাকে।

গণমাধ্যমে খবর বেরিয়েছিল, চোটের কারণে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন ৩৪ বছর বয়সী নেইমার। তবে আনচেলত্তির মতে, ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নিয়মিত ফিটনেস ফিরে পাওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

ইতালিয়ান এই কোচ বলেন, “আমরা বিশ্বাস করি, সে খুব দ্রুত ফিরে আসবে। প্রথম ম্যাচে না হলেও দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যেতে পারে।”

বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলছেন বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইনের সাবেক তারকা নেইমার। তবে বিশ্বকাপের আগে ব্রাজিলের দুটি প্রস্তুতি ম্যাচে তাকে দেখা যাবে না।

রোববার মারাকানায় পানামার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর দলটি নিউ জার্সিতে ক্যাম্প করবে। ৬ জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলেই বিশ্বকাপ মিশনের চূড়ান্ত প্রস্তুতি শেষ করবে সেলেসাওরা।

এদিকে আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে নেইমারের অন্তর্ভুক্তি অনেককে অবাক করেছে। দীর্ঘদিন চোট ও ফর্মহীনতায় ভোগার কারণে প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

তবে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখনো নেইমারই। জাতীয় দলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা এই ফরোয়ার্ডের জন্য এটি হতে যাচ্ছে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...