| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

‘ভাই’ সেজে বউয়ের বিয়ে দিলেন স্বামী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৪ ২১:৫৫:৫৮
‘ভাই’ সেজে বউয়ের বিয়ে দিলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক: ভারতের মধ্যপ্রদেশে সামনে এসেছে চাঞ্চল্যকর এক বিয়ের প্রতারণার ঘটনা। কনের ‘ভাই’ পরিচয়ে বিয়ের সব আয়োজন সামলানো ব্যক্তি পরে বেরিয়ে আসেন কনের আসল স্বামী! ঘটনাটি প্রকাশ্যে আসতেই কনে ও তার প্রথম স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা রতন শর্মা একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত। পরিবারের পক্ষ থেকে তার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। এমন সময় এক প্রতিবেশীর মাধ্যমে পরিচয় হয় অজয় চৌহান নামে এক ব্যক্তির সঙ্গে। তিনি দাবি করেন, তার দরিদ্র পালিত বোনের জন্য উপযুক্ত পাত্র খুঁজছেন।

পরিবারের সম্মতিতে মেয়েটির সঙ্গে বিয়ের আলোচনা এগোয়। গত ৭ মে হিন্দু রীতি অনুযায়ী জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয় বিয়ে। পুরো অনুষ্ঠানে কনের ‘ভাই’ পরিচয়ে সক্রিয় ছিলেন অজয় চৌহান। এমনকি কনের পরিবারের সদস্য পরিচয়ে আরও কয়েকজন অনুষ্ঠানে অংশ নেন। বিয়েতে কয়েক লাখ রুপি খরচ করে রতনের পরিবার।

তবে বিয়ের পর থেকেই নববধূর আচরণে সন্দেহ দেখা দেয়। পরিবারের দাবি, তিনি প্রায় সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকতেন। একপর্যায়ে ফোনের বার্তা পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন রতন।

হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে জানা যায়, বিয়েতে ‘ভাই’ সেজে অংশ নেওয়া অজয় চৌহান আসলে ওই নারীর স্বামী। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালেই তাদের বিয়ে হয়েছিল এবং তারা একসঙ্গে বসবাসও করছিলেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে ভুয়া সম্পর্ক দেখিয়ে বিয়ের ফাঁদ পেতে নগদ অর্থ ও গহনা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর কনেকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তারা।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কনে, তার কথিত ‘ভাই’ তথা স্বামী এবং আরও কয়েকজনের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়েছে। মূল অভিযুক্তদের মধ্যে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...