| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

নবম পে-স্কেলে আধা-স্বায়ত্তশাসিত কর্মীদের জন্য বড় সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৩ ১১:৪৯:৫৫
নবম পে-স্কেলে আধা-স্বায়ত্তশাসিত কর্মীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন এই বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও আসছে বড় সুখবর।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের বেতন এবং সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমাতে নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ।

গত বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে নবম পে-স্কেল নির্ধারণে গঠিত সচিব কমিটির বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখানে নিচের স্তরের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিপরীতে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তুলনামূলক কম হারে সুবিধা পেতে পারেন বলে জানা গেছে।

নতুন পে-স্কেলের আওতায় শুধু প্রশাসন ক্যাডার নয়, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, বিচার বিভাগসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। একই সঙ্গে স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও সমন্বিত নীতিমালা আনার পরিকল্পনা করছে সরকার।

পেনশন সুবিধার ক্ষেত্রেও বড় পরিবর্তনের আভাস মিলেছে। বিশেষ করে যেসব অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে কম পেনশন পাচ্ছেন, তাদের সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সচিব কমিটির সভায় ২০ হাজার টাকার নিচে পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন পে-স্কেল কার্যকর হলে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমবে এবং নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়বে। পাশাপাশি সরকারি চাকরিতে বিদ্যমান বেতন বৈষম্য কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরকার নির্ধারিত ১ জুলাইকে সামনে রেখে বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। ফলে সরকারি ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের লাখো কর্মচারীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...