| ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের বেতন ১ জুলাই থেকেই বাড়তে পারে, কী থাকছে নতুন পে স্কেলে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২১ ২১:৫১:০১
সরকারি চাকরিজীবীদের বেতন ১ জুলাই থেকেই বাড়তে পারে, কী থাকছে নতুন পে স্কেলে

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকেই নতুন কাঠামোর আওতায় বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম দুই অর্থবছরে মূল বেতনে ৫০ শতাংশ করে সমন্বয় করা হবে। এরপর তৃতীয় ধাপে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য ভাতা ও সুবিধা যুক্ত করা হবে। সরকারের রাজস্ব সক্ষমতা ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় এই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এজন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

অর্থ বিভাগ সূত্রে জানা যায়, পুনর্গঠিত কমিটির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। অনুমোদন মিললে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হবে।

কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, দেশের বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এই পে-স্কেল বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকে নতুন কাঠামোর প্রথম ধাপ কার্যকর হবে। ওই ধাপে সরকারি কর্মচারীরা বিদ্যমান মূল বেতনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ সমন্বিত বেতন পাবেন।

পরবর্তী অর্থবছরে দ্বিতীয় ধাপে আবারও একই হারে সমন্বয় করা হবে। তবে এই সময় বিদ্যমান ভাতা ও অন্যান্য সুবিধা অপরিবর্তিত থাকবে। দুই বছরের মধ্যে মূল বেতনের পূর্ণ সমন্বয় সম্পন্ন হওয়ার লক্ষ্য রয়েছে।

তবে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা, ঝুঁকি ভাতা ও অন্যান্য সুবিধা একসঙ্গে চালু করা হবে না। কমিটির প্রস্তাব অনুযায়ী, এসব সুবিধা তৃতীয় ধাপে অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছরে পুরোপুরি কার্যকর করা হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, একসঙ্গে সব সুবিধা কার্যকর করলে সরকারের ওপর বড় আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন পে-স্কেলের আওতায় প্রশাসন, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন ও বিচার বিভাগসহ সব সরকারি চাকরিজীবী অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও সমন্বিত নির্দেশনা আসতে পারে।

কমিটির সূত্র বলছে, নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি এই শ্রেণির ওপরই পড়ছে। পাশাপাশি বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কমানোর দিকেও নজর রাখা হয়েছে।

এদিকে সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন পেনশনভোগীদের জন্যও বড় বৃদ্ধির সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী, ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশনভোগীদের ক্ষেত্রে ৭৫ শতাংশ পর্যন্ত এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ রয়েছে।

আগামী অর্থবছরে পেনশন সুবিধা কতটা কার্যকর করা হবে, তা চূড়ান্ত করার কাজ চলছে বলেও জানা গেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...