| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত, মাত্রা কত উৎপত্তিস্থল কোথায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২০ ০৯:১৬:০৪
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত, মাত্রা কত উৎপত্তিস্থল কোথায়

নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে হওয়া এই কম্পনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলসহ সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের কয়েকটি এলাকাও কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩, যা ‘মৃদু’ মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল হবিগঞ্জ জেলার গজনাইপুর এলাকা। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব উত্তর-পূর্ব দিকে প্রায় ১৪৬ কিলোমিটার।

স্থানীয় সূত্র ও আবহাওয়া কেন্দ্রের তথ্যে জানা গেছে, হবিগঞ্জের বানিয়াচং, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর এলাকায় মৃদুভাবে এই কম্পন টের পাওয়া গেছে।

এ ছাড়া সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর মিলেছে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পনের মাত্রা কম হওয়ায় বাংলাদেশ বা ভারতের কোথাও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...