| ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

পে-স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত, জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৮ ১৫:৩৭:২৪
পে-স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত, জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, শুধু চাকরিজীবীদের বেতন কাঠামো কার্যকর করতে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশনারদের জন্য আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে। এত বড় অর্থের প্রয়োজন হলেও আগামী জুলাই থেকেই ধাপে ধাপে নতুন পে-স্কেল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি বাজেট প্রস্তুতি নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠকে নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই নতুন কাঠামো কার্যকর করা হবে।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। তবে এটি একসঙ্গে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও জানান, নতুন কাঠামোর কত অংশ প্রথম ধাপে কার্যকর হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, নতুন পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছর থেকে নতুন বেতন কাঠামোর বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হতে পারে। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ যুক্ত করা হবে। আর তৃতীয় ধাপে ২০২৮-২৯ অর্থবছরে সব ধরনের ভাতা ও অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ধাপে ধাপে বাস্তবায়নের ফলে একদিকে যেমন সরকারের ওপর হঠাৎ অর্থনৈতিক চাপ কমবে, অন্যদিকে মূল্যস্ফীতির প্রভাবও নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

চলতি অর্থবছরে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতায় প্রায় ৮৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। নতুন কাঠামো বাস্তবায়ন শুরু হলে এই ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জাতীয় বেতন কমিশনের সুপারিশে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

একইসঙ্গে বিভিন্ন ভাতা বৃদ্ধি এবং পেনশন সুবিধা বাড়ানোর প্রস্তাবও রয়েছে প্রতিবেদনে।

সরকারের অর্থনৈতিক পরিস্থিতি ও রাজস্ব আয় বিবেচনায় নিয়ে গঠিত পর্যালোচনা কমিটি মনে করছে, পুরো কাঠামো একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে পে-স্কেল কার্যকর করাকেই সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার ...

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...