| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

রাজধানীজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা, কারণ কি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৭ ০৯:৩৫:২০
রাজধানীজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা, কারণ কি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কর্মকাণ্ড ও উসকানিমূলক পোস্ট পর্যবেক্ষণের পাশাপাশি নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

ডিএমপির একটি ঊর্ধ্বতন সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ নির্দেশনা পাঠানো হয়। এতে নগরীর নিরাপত্তা আরও কঠোর করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে বিশেষ করে ভোরের সময় অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, ১৭ মে একটি বিশেষ দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে আকস্মিক মিছিল বা কর্মসূচির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলা এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এরই মধ্যে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানার আওতাধীন ঢাকা-ময়মনসিংহ সড়কে অভিযান চালিয়ে পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে বিভিন্ন প্রচারপত্রও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা।

এ বিষয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের বিশেষ দিন রয়েছে কি না, সেটিই পুলিশের মূল বিবেচনার বিষয় নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভ্রান্তিকর ও উসকানিমূলক নানা বিষয় নজরে এসেছে।

তিনি আরও জানান, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাত থেকেই বিভিন্ন এলাকায় তল্লাশি, টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...