| ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

মোবাইল গ্রাহকদের জন্য স্বস্তির খবর, কবে যেতে পারে করের বোঝা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৪ ১০:২১:৪৬
মোবাইল গ্রাহকদের জন্য স্বস্তির খবর, কবে যেতে পারে করের বোঝা

নিজস্ব প্রতিবেদক: দেশের কোটি কোটি মোবাইল ফোন ব্যবহারকারীর জন্য আসছে বড় সুখবর। আগামী বাজেটে মোবাইল সেবায় আরোপিত এক শতাংশ সারচার্জ বাতিলের পাশাপাশি সিম কর কমানোর পরিকল্পনা করছে সরকার। এতে কলরেট ও ইন্টারনেট ব্যবহারের খরচ কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধনের পরও এখন পর্যন্ত মোবাইল গ্রাহকদের কাছ থেকে এক শতাংশ সারচার্জ আদায় করা হচ্ছে। মূলত পদ্মা সেতু নির্মাণে অর্থ জোগাতে ২০১৬ সালের মার্চে মোবাইল সেবায় এই অতিরিক্ত কর আরোপ করা হয়েছিল।

বর্তমানে দেশে ১৮ কোটির বেশি মোবাইল সংযোগ রয়েছে। একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে বিভিন্ন কর ও শুল্ক কেটে হাতে পান মাত্র ৫৮ টাকার সেবা। এর মধ্যে রয়েছে ২৩ শতাংশ সম্পূরক শুল্ক, কার্যকর ১৮ শতাংশ ভ্যাট এবং অতিরিক্ত সারচার্জ।

এছাড়া নতুন সিম কিনতে বা রিপ্লেস করতে এখনো ৩০০ টাকা কর গুনতে হয় গ্রাহকদের। তবে আসন্ন বাজেটে এই সিম কর কমানোর বিষয়েও আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মোবাইল অপারেটরদের দাবি, গত ১৫ বছরে এই প্রথমবারের মতো টেলিকম খাতে কর কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তারা বলছে, অতিরিক্ত করের চাপের কারণে কলরেট ও ইন্টারনেট খরচ কমানো সম্ভব হচ্ছে না।

মোবাইল অপারেটর সূত্রে জানা গেছে, গত এক দশকে সরকারকে প্রায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে অপারেটরগুলো। শুধু সারচার্জ থেকেই আদায় হয়েছে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা।

বাংলালিংক এর চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান সিম ট্যাক্স কমানোর দাবি জানিয়েছেন। অন্যদিকে টেলিকম খাত সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত করের বোঝা কমানো না গেলে ভবিষ্যতে বিনিয়োগেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

চলতি বছর বেসরকারি মোবাইল অপারেটরগুলোর প্রায় ১৬ হাজার ৮৫১ কোটি টাকার তরঙ্গ নবায়ন করতে হবে। এর ওপরও ৭.৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য হওয়ায় খাতটিতে বাড়তি চাপ তৈরি হয়েছে।

এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্যও সুখবর আসতে পারে। বর্তমানে প্রায় দেড় কোটি গ্রাহক ৫ শতাংশ ভ্যাট দিচ্ছেন। ব্রডব্যান্ড সেবাদাতারা এই ভ্যাট শূন্যে নামানোর দাবি জানিয়েছেন।

আইএসপিএবি এর সভাপতি আমিনুল হাকিম বলেন, প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের স্বস্তি দিতে ইন্টারনেট সেবার ওপর আরোপিত ৫ শতাংশ ভ্যাট তুলে দেওয়া প্রয়োজন।

সরকারও টেলিকম খাতে কর কমানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীরা বড় ধরনের স্বস্তি পাবেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের মাটিতে ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

বাংলাদেশের মাটিতে ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সিরিজ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

ক্রীড়া ডেস্ক: লিগস কাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মায়ামিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ...

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ...