ডজনে ৪০ টাকা বেড়েছে ডিমের দাম
নিজস্ব প্রতিবেদক: বাজারে আবারও বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমে দাম বেড়েছে ১০ টাকা। আর এক মাসের কম সময়ের মধ্যে ডজনে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। শুধু ডিম নয়, সবজি, মাছ, মুরগি ও মাংসের বাজারও এখন চড়া।
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ফার্মের বাদামি রঙের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে। পাড়া-মহল্লার দোকানে একই ডিমের দাম ১৪৫ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। অন্যদিকে সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
কয়েক সপ্তাহ আগেও এসব ডিমের ডজন ছিল ১০০ থেকে ১১০ টাকার মধ্যে। ফলে অল্প সময়েই ডিমের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের ডিম বিক্রেতা আরশাদ হোসেন জানান, বৃষ্টির কারণে গত দুই সপ্তাহে ডিমের চাহিদা বেড়েছে। একই সঙ্গে পাইকারি বাজারেও দাম বাড়ানো হয়েছে। তাই খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
বাজারে এখন ৬০ টাকার নিচে সবজি পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে সবজির সরবরাহ কমে গেছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বেড়েছে।
টাউন হল বাজারের সবজি বিক্রেতা আল-নাহিয়ান বলেন, সরবরাহ কম এবং ট্রাক ভাড়া বেশি হওয়ায় সবজির দাম বাড়ছে।
এক মাসের বেশি সময় ধরে ব্রয়লার মুরগির দামও উচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়, যা আগে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা।
এছাড়া সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকা কেজি দরে। হাইব্রিড সোনালি বা কালারবার্ডের দাম ৩২০ থেকে ৩৩০ টাকা।
গরুর মাংসের দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়।
মাছের বাজারেও স্বস্তি নেই। এক কেজি ওজনের রুই মাছ কিনতে গুনতে হচ্ছে অন্তত ৩৫০ টাকা। বড় আকারের রুইয়ের দাম ৪৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। পাঙাশ, তেলাপিয়া ও পাবদা মাছের দামও কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে।
সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এর প্রভাব পড়েছে প্রায় সব ধরনের পণ্যে। দেড় সপ্তাহ আগে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। এরপর বাজারে সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও বাড়তি দামের চাপ কমেনি।
সরকারি সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, গত এক মাসে বেগুনের দাম বেড়েছে ৮২ শতাংশ, কাঁচা মরিচ ৬৭ শতাংশ এবং শসা ৩০ শতাংশ। একই সময়ে ডিমের দামও বেড়েছে প্রায় ১৫ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৪ শতাংশে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী অমিত হাসান বলেন, “শীতের সময় কিছুটা স্বস্তি ছিল। এখন প্রতিদিনই বাজার খরচ বাড়ছে, সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।”
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল নিয়ে সুখবর, শিগগিরই প্রকাশ হচ্ছে গেজেট
- Vivo S2 উন্মোচন, ৭,০৫০mAh ব্যাটারি ও Dimensity 7360-Turbo চিপ, বাংলাদেশে দাম কত
- নবম পে-স্কেলের ফাইল যেদিন উঠতে পারে মন্ত্রিসভায়
- ইন্টার মায়ামির বাকি দুই ম্যাচের সূচি প্রকাশ; যেভাবে দেখবেন লাইভ
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ আগস্ট ২০২৬
- ১২ আগস্ট আসছে Realme 16x 5G, ৭,০০০mAh ব্যাটারিসহ সম্ভাব্য দাম
- ৭০৫০mAh ব্যাটারি ও ১২০Hz কার্ভড ডিসপ্লেতে ভিভো S2 লঞ্চ
- সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা
- আজকের স্বর্ণের বাজারদর: ০৭ আগস্ট ২০২৬
- এসএসসি ও সমমানের ফল কবে জানাল শিক্ষা বোর্ড
- নতুন পে-স্কেল কার্যকর হলে যেভাবে বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট একভরি সোনার দাম
- এসএসসি ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা
- দেশে আজ একভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম
- ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে, কোথা থেকে দেখা যাবে
