| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

মাকে নিয়ে ঘুরতে গেলেই মিলবে বেতন-বোনাস সহ ছুটি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১০ ০৯:৫০:১৭
মাকে নিয়ে ঘুরতে গেলেই মিলবে বেতন-বোনাস সহ ছুটি

নিজস্ব প্রতিবেদক: মা দিবস উপলক্ষে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, কর্মীরা যদি মা–বাবাকে নিয়ে ভ্রমণে যান, তাহলে পাবেন বেতনসহ তিন দিনের ছুটি এবং অতিরিক্ত ১০ হাজার রুপি ভাতা।

ভারতের দিল্লিভিত্তিক একটি মার্কেটিং ও জনসংযোগ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজত গ্রোভার এই বিশেষ ঘোষণা দেন।

শনিবার এনডিটিভি-র এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া এক ভিডিওতে রাজত গ্রোভার বলেন, আধুনিক জীবনের ব্যস্ততায় অনেকেই বাবা–মায়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান না। এমনকি তাদের ইচ্ছা, স্বপ্ন কিংবা শারীরিক অবস্থার খোঁজও অনেক সময় নেওয়া হয় না।

তিনি জানান, কর্মীদের মা–বাবাকে জিজ্ঞেস করতে হবে তারা কোথায় ঘুরতে যেতে চান বা কী খেতে পছন্দ করেন। এরপর তাদের সেই ইচ্ছা পূরণে তিন দিনের একটি ভ্রমণের আয়োজন করতে হবে। এর জন্য প্রতিষ্ঠানটি কর্মীদের দেবে তিন দিনের বেতনসহ ছুটি এবং অতিরিক্ত ১০ হাজার রুপি ভাতা।

রাজত গ্রোভার আরও বলেন, এটি হয়তো ছোট একটি উদ্যোগ, কিন্তু এর মাধ্যমে পরিবারে সম্পর্ক আরও দৃঢ় হবে। একই সঙ্গে ব্যস্ত জীবনে বাবা–মায়ের প্রতি দায়িত্ব ও ভালোবাসা প্রকাশের সুযোগও তৈরি হবে।

ভিডিওটি প্রকাশের পর অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ এটিকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ বলেছেন, করপোরেট দুনিয়ায় এমন চিন্তাধারা সত্যিই প্রশংসনীয়।

মা দিবসকে কেন্দ্র করে নেওয়া এই ব্যতিক্রমী সিদ্ধান্ত এখন নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...