| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

চাকরিজীবীদের টানা ৬ দিনের ছুটির সুযোগ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০৯ ১৩:৩৮:০২
চাকরিজীবীদের টানা ৬ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির আমেজ কাটতে না কাটতেই তিন পার্বত্য জেলার সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে আসছে এপ্রিল মাস। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার টানা ছয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল সোমবার তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি থাকবে। এছাড়া দেশের অন্যান্য স্থানে বসবাসরত সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে গণ্য হবে।

এর ঠিক পরদিন ১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি। মূলত এই দুই দিনের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও কৌশলী পরিকল্পনার সমন্বয় করলেই তৈরি হচ্ছে ৬ দিনের লম্বা অবসর।

ছুটির হিসাবটি যেভাবে মিলবে:

আগামী ১৩ ও ১৪ এপ্রিল (সোমবার ও মঙ্গলবার) দুই দিন উৎসবের ছুটি। এর পরের দুই দিন অর্থাৎ ১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) কোনো চাকুরিজীবী যদি ছুটি ম্যানেজ করে নিতে পারেন, তবে পরবর্তী শুক্র ও শনিবারের (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ছয় দিন কর্মস্থল থেকে দূরে থাকার সুযোগ থাকছে।

উল্লেখ্য, এবারের মার্চ মাসে ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের ছুটি কাটিয়েছেন চাকুরিজীবীরা। এরপর ২৬ মার্চের স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও ৩ দিনের ছুটি মিলেছিল। সেই রেশ না কাটতেই এপ্রিলের এই বিশেষ ছুটি পার্বত্য অঞ্চলের সরকারি চাকুরিজীবীদের মাঝে নতুন করে উৎসবের আনন্দ ছড়িয়ে দিচ্ছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...