সিলিন্ডারের ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম
নিজস্ব প্রতিবেদক: রমজান ও ঈদের এই সময়ে দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে বিশাল অংকে বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭২৮ টাকা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এই দর ঘোষণা করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই নির্ধারিত মূল্য আজ সন্ধ্যা থেকেই সারাদেশে কার্যকর হবে।
অটোগ্যাসের দামও ঊর্ধ্বমুখী:
এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটারে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা। এর আগে মার্চ মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৬১ টাকা ৮৩ পয়সা।
গত ২ মার্চ সবশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হলেও অটোগ্যাসের দাম সামান্য কমানো হয়েছিল। তবে মাত্র এক মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি ও অন্যান্য পরিস্থিতি বিবেচনায় বিইআরসি এবার বড় ধরনের এই মূল্যবৃদ্ধির পথে হাঁটল।
জ্বালানি খাতের এই আকস্মিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ে বড় প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে রান্নার গ্যাস ও যাতায়াত খরচের এই বৃদ্ধি সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর, ২০ আগস্ট ২০২৬
- নতুন পে-স্কেলে বেতন অক্টোবর থেকে, বকেয়া পাবেন যেভাবে
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ আগস্ট ২০২৬
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে
- সকাল থেকে যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- এসএসসি পুনঃনিরীক্ষণের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড
- আজকের স্বর্ণের বাজারদর; ২১ আগস্ট ২০২৬
- iPhone 18 Pro-এর দাম বাড়তে পারে ২০ হাজার রুপি, কারণ কী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ সংসদ সদস্য
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
- মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে ইসির প্রজ্ঞাপন
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
