| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সভাপতি হয়েই বিসিবিতে তামিম ইকবাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০৭ ২০:৩০:১৪
সভাপতি হয়েই বিসিবিতে তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘদিনের অস্থিরতা ও নির্বাচন সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এসেছে। সাবেক অধিনায়ক তামিম ইকবালের তোলা অভিযোগের সত্যতা পাওয়ায় বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সাথে সংস্থাটি তামিম ইকবালকে নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে দায়িত্ব পাওয়ার পরপরই সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পা রাখেন তামিম ইকবাল। বিসিবির দায়িত্বভার গ্রহণ করেই তিনি জরুরি সভা আহ্বান করেছেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুরের বিসিবি ভবনে এই সভা শুরু হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সভাতেই কমিটির সদস্যদের মধ্যে বিভিন্ন বিভাগের দায়িত্ব বণ্টন করা হতে পারে।

নতুন গঠিত এই এডহক কমিটিতে তামিম ইকবালের সাথে আরও রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে আইনি ও ব্যবসায়িক খাতের দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

এদিকে বোর্ড ভেঙে দেওয়ার খবর পাওয়ার পরপরই তড়িঘড়ি করে স্টেডিয়াম এলাকা ত্যাগ করেছেন সাবেক দুই ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল ও খালেদ মাসুদ পাইলট। বিসিবির প্রধান ফটকে সাংবাদিকদের ব্যাপক ভিড় থাকায় তারা পেছনের গেট ব্যবহার করে বেরিয়ে যান। অফিস ত্যাগ করার সময় সাংবাদিকরা কথা বলতে চাইলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ক্রিকেট প্রেমীরা আশা করছেন, তামিম ইকবালের নেতৃত্বে এই এডহক কমিটি দেশের ক্রিকেটে স্বচ্ছতা ফিরিয়ে আনবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থায়ী পরিচালনা পর্ষদ গঠনের পথ সুগম করবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...