| ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ২৯ ১৯:১৭:৪৪
শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কক্সবাজারে কাল ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না: ভোগান্তি এড়াতে জেনে নিন এলাকাগুলো

নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচন, পবিত্র রমজান এবং গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে কক্সবাজারের বেশ কিছু এলাকায় উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। এর অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) শহরের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কখন বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার বিতরণ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মেরামত কাজ চলবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে যেসব এলাকা

মূলত ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো:

* পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত রাস্তার ডান পাশ

* বিসিক শিল্প এলাকা

* র‍্যাব-১৫ কার্যালয় ও গণস্বাস্থ্য অফিস

* সদরপাড়া ও মুহুরিপাড়া

* জানার ঘোনা, কাইম্মার ঘোনা ও ফুটখালী

* সরকারি কলেজ এলাকা ও ইমাম মুসলিম রোড

কেন এই সাময়িক বিরতি

বিউবো জানিয়েছে, ৩৩ ও ১১ কেভি ফিডার এলাকায় সিস্টেমের উন্নয়ন, লাইনের ওপর আসা গাছের শাখা-প্রশাখা ছাঁটাই এবং আনুষঙ্গিক মেরামত কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য বিউবো কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

কক্সবাজারের এসব এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় কাজগুলো সকাল ৭টার আগেই গুছিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলের তারকাদের পাশাপাশি বিভিন্ন বিভাগে ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...