| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

বাড়ল শিক্ষকদের বেতন, জুলাই থেকে কার্যকর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ২৯ ১৭:২৪:৫৯
বাড়ল শিক্ষকদের বেতন, জুলাই থেকে কার্যকর

শিক্ষকদের জন্য সুখবর: বাড়ছে বেতন, কার্যকর হবে জুলাই থেকে

নিজস্ব প্রতিবেদক: সহকারী শিক্ষক-শিক্ষিকাদের পদনাম অন্তর্ভুক্তি এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অগ্রিম বর্ধিত বেতন (ইনক্রিমেন্ট) সুবিধা প্রদানের লক্ষ্যে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানায়।

কী আছে নতুন প্রজ্ঞাপনে

অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে জারি করা এই প্রজ্ঞাপনে 'সহকারী শিক্ষক-শিক্ষিকা' পদনামটি আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট পদের শিক্ষকরা বিশেষ আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সুবিধা:

নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতন বৃদ্ধির সুবিধা দেওয়া হবে। শর্তগুলো হলো:

১. ২য় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষকরা একটি অগ্রিম বর্ধিত বেতন ইনক্রিমেন্ট পাবেন।

২. ১ম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষকরা দুইটি অগ্রিম বর্ধিত বেতন ইনক্রিমেন্টের সুবিধা পাবেন।

কবে থেকে কার্যকর হবে

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই আদেশ ২০১৫ সালের ১ জুলাই থেকে ভূতাপেক্ষভাবে (পেছনের তারিখ থেকে) কার্যকর হবে। এর ফলে যোগ্য শিক্ষকরা পূর্বের বকেয়াসহ আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে সারা দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরের বিপুল সংখ্যক শিক্ষক দীর্ঘ প্রতীক্ষিত আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারে (MLS) নিজেদের ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ দুর্দান্ত এক জয় তুলে ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...