| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

যে কারনে বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ২৮ ০৯:৫৭:১২
যে কারনে বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ভয়াবহ খেলাপি ঋণ ও অব্যবস্থাপনার কারণে সংকটে থাকা দেশের ৯টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ৬টি প্রতিষ্ঠানকে পুরোপুরি অবসায়ন বা বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ৩টি প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর জন্য শেষ সুযোগ দেওয়া হয়েছে।

গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

যে ৬টি প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে:

যথাযথ পুনরুদ্ধার পরিকল্পনা দিতে না পারায় এবং আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় যে ৬টি প্রতিষ্ঠান অবসায়নের তালিকায় রয়েছে:

১. ফাস ফাইন্যান্স

২. প্রিমিয়ার লিজিং

৩. ফারইস্ট ফাইন্যান্স

৪. অ্যাভিভা ফাইন্যান্স

৫. পিপলস লিজিং

৬. ইন্টারন্যাশনাল লিজিং

সুযোগ পেল যে ৩ প্রতিষ্ঠান:

জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বিআইএফসি—এই তিন প্রতিষ্ঠানকে আর্থিক সূচক উন্নতির জন্য ৩ থেকে ৬ মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পারফরম্যান্স সন্তোষজনক না হলে এগুলোকেও বন্ধ করে দেওয়া হবে।

আমানতকারীরা কবে টাকা পাবেন?

সবচেয়ে বড় সুখবর হলো, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দিয়েছেন গভর্নর।

* সময়সীমা: আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই ব্যক্তি আমানতকারীরা তাদের জমানো টাকা ফেরত পাবেন।

* পেমেন্ট মোড: আমানতকারীরা তাদের জমাকৃত মূল টাকা ফেরত পাবেন, তবে কোনো সুদ দেওয়া হবে না।

* তহবিল: আমানতকারীদের টাকা ফেরতের জন্য সরকার মৌখিকভাবে প্রায় ৫ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এসব প্রতিষ্ঠানে খেলাপি ঋণের হার ৭৫ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। বিশেষ করে পি কে হালদারের মতো ব্যক্তিদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ এবং দীর্ঘদিনের অনিয়ম এসব প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি ধ্বংস করে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্পদ মূল্যায়ন করে অর্থ ফেরতের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...