| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

৯ম পে-স্কেল: নতুন ঘোষণা আগামী শুক্রবার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২০ ২৩:১০:৩৮
৯ম পে-স্কেল: নতুন ঘোষণা আগামী শুক্রবার

৯ম পে-স্কেল: ৩১ ডিসেম্বরের আল্টিমেটাম, নতুন কর্মসূচি ঘোষণা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনে নতুন মোড় এসেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) আন্দোলনের নতুন রূপরেখা ঘোষণা করবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নেতারা এই সিদ্ধান্তের কথা জানান। সভায় আন্দোলনের পরবর্তী ধাপ ঘোষণার কথা থাকলেও তার বদলে শহীদ ওসমান হাদির স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা তাদের ৭ দফা দাবি পুনর্ব্যক্ত করেন। তারা সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের সুপারিশসহ গেজেট প্রকাশ করতে হবে। যদি ১ জানুয়ারির মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ না দেখা যায়, তবে সারাদেশের সরকারি কর্মচারীরা কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।

নেতারা শহীদ হাদির অবদান স্মরণ করে বলেন, বৈষম্যমুক্ত সমাজ ও কর্মক্ষেত্র গড়তে তিনি সবসময় অকুতোভয় ছিলেন। তার আদর্শকে ধারণ করেই ১১-২০ গ্রেডের কর্মচারীরা বেতন ও গ্রেড বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলীর সভাপতিত্বে সম্মেলনে সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...