কবে শুরু ২০২৬ সালের রমজান? দুই ঈদে মিলতে পারে দীর্ঘ ছুটি
২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা
নিজস্ব প্রতিবেদক: নতুন বছরকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞান সংস্থা ‘এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’ ২০২৬ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি আকাশে দেখা যেতে পারে।
সেই হিসেবে ১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানান, এবারের রমজান মাস ২৯ বা ৩০ দিন দীর্ঘ হতে পারে। তবে রমজান ২৯ দিনে শেষ হলেও সরকারি নিয়ম অনুযায়ী ৩০তম দিনটি ঈদের ছুটির অন্তর্ভুক্ত করা হবে।
জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। এর ফলে ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা চার দিনের ঈদের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে আরব আমিরাতের বাসিন্দাদের।
অন্যদিকে, ২০২৬ সালের ঈদুল আজহা বা কোরবানির ঈদে আরও লম্বা ছুটির আভাস পাওয়া গেছে। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা শুরু হতে পারে। ২৯ মে পর্যন্ত ঈদের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে বাসিন্দারা টানা ছয় দিনের অবকাশ যাপনের সুযোগ পেতে পারেন।
তবে বরাবরের মতোই মনে করিয়ে দেওয়া হয়েছে যে, চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। রমজান ও ঈদের ঠিক আগ মুহূর্তে ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই তারিখগুলো নিশ্চিত করবে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
