বেতন-ভাতা বন্ধ হয়ে যেতে পারে যেসব শিক্ষকদের
নতুন এমপিও নীতিমালায় কঠোর শর্ত: নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী না থাকলে বন্ধ হবে শিক্ষকদের বেতন-ভাতা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণীত 'জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫' প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ। রবিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত এই নীতিমালায় শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ (এমপিও) পাওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকা এবং ন্যূনতম পাসের হার বজায় রাখাকে বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন এই নিয়মের কারণে শিক্ষার্থী সংখ্যা কম থাকা অনেক প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) ঝুঁকিতে পড়তে পারে।
এমপিও পেতে শিক্ষার্থী সংখ্যা ও পাসের হার বাধ্যতামূলক
নীতিমালার 'বেতন-ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির জন্য অবশ্যকীয় শর্তাবলী'-তে বলা হয়েছে, প্রতিষ্ঠানকে অবশ্যই পাবলিক পরীক্ষায় পরিশিষ্ট ‘গ’ মোতাবেক কাম্য পরীক্ষার্থী থাকতে হবে এবং ন্যূনতম পাসের হার অর্জন করতে হবে।
শিক্ষার্থী সংখ্যার নতুন শর্তাবলী নিম্নরূপ:
| প্রতিষ্ঠানের স্তর | স্থান | ন্যূনতম শিক্ষার্থী সংখ্যা |
| নিম্ন মাধ্যমিক | শহর | ১২০ জন |
| নিম্ন মাধ্যমিক | মফস্বল | ৯০ জন |
| মাধ্যমিক বিদ্যালয় | শহর | ২০০ জন |
| মাধ্যমিক বিদ্যালয় | মফস্বল | ১৫০ জন |
| উচ্চ মাধ্যমিক বিদ্যালয় | শহর | ২৫০-৩৯০ জন |
| উচ্চ মাধ্যমিক বিদ্যালয় | মফস্বল | ১৯০ জন |
উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক (পাস) কলেজ, স্নাতক (সম্মান) কলেজ এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্যও শহর ও কলেজ ভেদে বিভিন্ন বিভাগ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে।
পদোন্নতি ও উচ্চতর গ্রেডের নিয়ম
শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি এবং উচ্চতর গ্রেড সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে:
* সিনিয়র শিক্ষক পদোন্নতি: এমপিওভুক্ত সহকারী শিক্ষকরা নিয়োগকালীন কাম্য শিক্ষা যোগ্যতা থাকা সাপেক্ষে দশম গ্রেডে সন্তোষজনক ১০ বছর চাকরি পূর্ণ করলে 'সিনিয়র শিক্ষক' হিসেবে পদোন্নতি পাবেন।
* উচ্চতর গ্রেড: সহকারী শিক্ষক হিসেবে এমপিওভুক্তির পর দশম গ্রেডে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে বেতন হবে গ্রেড-৯ (২২০০০-৫৩০৬০)।
* গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শিক্ষক: সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন, তবে তিনি 'সিনিয়র শিক্ষক' হিসেবে পদোন্নতি পাবেন না।
এই নীতিমালা দেশের বেসরকারি শিক্ষাব্যবস্থায় শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং প্রতিষ্ঠানের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি, পুলিশের অধীনে থাকবে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- ২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
- অর্থবছরের সময়সীমায় বড় পরিবর্তন, নতুন হিসাব এপ্রিল-মার্চ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
